ঢাকা
,
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেলা ছাত্রদল সভাপতিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
৪১টি দুধের সবকটিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক
নবীনগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কালীগঞ্জে বিধবার সম্পত্তি দখলের অভিযোগ ভাসুরের বিরুদ্ধে
অবৈধ বালু উত্তোলনে আশুগঞ্জে আতঙ্ক
মানুষের কল্যাণেই কাজ করছে বর্তমান সরকার: এমপি মান্নান
কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড
নবীনগরে চার বছরের শিশুসহ মা নিখোঁজ
লন্ডনের বিলাসবহুল হোটেলে মদ খেয়ে সৌদি যুবরাজের মৃত্যু
কুলাউড়ায় ফেন্সিডিলসহ আটক-২
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ০২:২৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৩১৫ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ আফজল খাঁন (৪০) ও মোঃ আশরাফুল ইসলাম(৩৮) নামে দুইজনকে আটক করা হয়েছে।
থানা পুলিশের অভিযানে কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের কালারায়েরচর এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে এসআই মোঃ আব্দুল আলীম সঙ্গীয় একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ১১নং শরীফপুর ইউনিয়নের কালারায়েরচর এলাকার লাল মেম্বার এর বাড়ির পূর্ব পাশে মনু নদীর বেরি বাঁধের উপর থেকে আফজল খাঁন (৪০) ও মোঃ আশরাফুল ইসলাম(৩৮) দ্বয়কে আটক করে।
এসময় আটককৃত ব্যক্তিদের তল্লাশী করে তাদের সাথে থাকা একটি ব্যাগ থেকে ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মৌলভীবাজারের বর্ষিজুরার মৃত সুলতান খান এর ছেলে আফজল খাঁন (৪০), ও সদর উপজেলার কনকপুর ইউনিয়নের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ আশরাফুল ইসলাম(৩৮)।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে জানতে কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
ট্যাগস :




























