ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যেসব ভুলে আটকে যেতে পারে আপনার চাকরির পদোন্নতি কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি

“তোপের মুখে ‘বউ পে.টানো’ সেই পাকিস্তানি অভিনেতা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:২৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 597 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। “তোপের মুখে ‘বউ পে.টানো’ সেই পাকিস্তানি অভিনেতা”।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফিরোজ খান। চলতি বছরের সেপ্টেম্বরে স্ত্রী সৈয়দ আলিজা সুলতানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তার। এ সংসারে সুলতান খান ও ফাতিমা খান নামে দুই সন্তান রয়েছে। বর্তমানে দুই সন্তানের দায়িত্ব নিয়ে আদালতে মা.মলা লড়ছেন এই প্রাক্তন দম্পতি। এরই মধ্যে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুললেন আলিজা। যা নিয়ে নেটদুনিয়ায় তোপের মুখে পড়েছেন ফিরোজ খান।

আলিজা সুলতানকে মা.রধরের প্রমাণ স্বরূপ প্রকাশ্যে এসেছে বেশ কিছু স্থিরচিত্র। তাতে দেখা যায়, আলিজার চোখে আঘাতে চিহ্ন। হাত-পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। একাধিক স্থানে রক্ত জমাট বেঁধে আছে। তা ছাড়াও ফিরোজ খানের বিরুদ্ধে মা.রধরের অভিযোগ করে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন আলিজা।

চার বছরের দাম্পত্য জীবনের কঠিন সময়ের কথা উল্লেখ করে আলিজা বলেন- আমাদের চার বছরের দাম্পত্য জীবন ছিল বিভীষিকাময়। এই চার বছরে প্রতিনিয়ত শারীরিক-মানসিক নি.র্যাতনের শিকার হয়েছি। তাছাড়াও আমার স্বামী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ব্ল্যাকমেইলের শিকার হয়েছি।

আ.হত আলিজার ছবি ও বক্তব্য প্রকাশ্যে আসার পর ফিরোজ খানের বিরুদ্ধে ক্ষেপেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ফিরোজ একটা জানোয়ার।’ আরেকজন লিখেছেন, ‘এই জানোয়ারকে কারাগারে রাখা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘নাটকের খল চরিত্রের মতো বাস্তব জীবনেও খারাপ হয়ে গেছে।’ একজন লিখেছেন, ‘এটা লজ্জার। এখনো ফিরোজ খানকে নিয়ে নির্মাতারা কাজ করছেন।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

এই নিউজটি শেয়ার করুন

“তোপের মুখে ‘বউ পে.টানো’ সেই পাকিস্তানি অভিনেতা”

প্রকাশের সময় : ০৯:২৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২