ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

দুর্বৃত্তদের হামলায় স্বীকার উপজেলা হিসাবরক্ষণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 274 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মকদ্দছ আলী (৪৭) অজ্ঞাতনামা তিন দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া পৌর শহরের স্টেশন চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মকদ্দছ আলী জানান, নিত্যদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় অফিসের কাজ শেষে তিনি মোটরসাইকেল যোগে বাসার দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের স্টেশন চৌমুহনী এলাকায় আসলে পিছন দিক থেকে একটি মোটরসাইকেল তার সামনে এসে আচমকা দাঁড়িয়ে যায়।

এ সময় তিনিও তার মোটরসাইকেল থামিয়ে ওই মোটরসাইকেল চালককে এভাবে কেন হঠাৎ থামালেন জিজ্ঞেস করাতেই তার উপর অতর্কিত হামলা চালায় তিন দুর্বৃত্ত। এতে তিনি ডান চোখে মারাত্মক জখমপ্রাপ্ত হন। এ ব্যাপারে তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেন জানান, মকদ্দছ আলীর ডান চোখে দুর্বৃত্তরা আঘাত করে। এতে তিনি চোখে মারাত্মকভাবে জখম হন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, এ রকম ঘটনা দুঃখজনক ও অত্যন্ত নিন্দনীয়। ঘটনাটি শুনার পর থানার ওসিকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, ঘটনার পরই পুলিশ তদন্তে নেমেছে। মকদ্দছ আলীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

দুর্বৃত্তদের হামলায় স্বীকার উপজেলা হিসাবরক্ষণ

প্রকাশের সময় : ০৯:০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩