ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ সিঙ্গেল দিবস, একাই যখন নিজের সঙ্গী! এক্সের প্রোফাইল দেখা ছাড়তে পারছেন না? কাজে দেবে ৫ সহজ কৌশল ​চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার উদ্যোগ: এমপি নূরুল ইসলাম বুলবুল ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ ​ ‎‘চাকরির জন্য’ ৫ লাখ টাকা, ছয় বছর পরও মেলেনি চাকরি শিশুর অবস্থান জানতে জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারেন কোন ধরনের, জানুন বিস্তারিত ​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় যুবদলের মিছিল কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

“জনপ্রিয় দুই গায়ক-গায়িকার বিয়ে!”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৩০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 417 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। “জনপ্রিয় দুই গায়ক-গায়িকার বিয়ে!”।

মুহিত সুরি পরিচালতি আলোচিত সিনেমা ‘আশিকি টু’। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। ১৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছিলে ১০৯ কোটি রুপি। সিনেমাটির সাফল্যের পেছনে অন্যতম কারণ ছিল গান।

সিনেমাটিতে বেশ কিছু গান ব্যবহার করা হয়েছিল। যার অধিকাংশ গানই শ্রোতাপ্রিয়তা লাভ করে। এসব গানের পেছনের কাগির ছিলেন অরজিৎ সিং, মিঠুন, পলক মুচ্ছাল, অঙ্কিত তিওয়ারি, শ্রেয়াসহ আরো কয়েকজন। সিনেমাটির ‘তুম হি হো’ ও ‘মেরি আশিকি’ শিরোনামের গান দুটির কথা ও সংগীতায়োজন করেন মিঠুন। আর ‘মেরি আশিকি’ ও ‘চাহুন মে ইয়া না’ গান দুটিতে কণ্ঠ দেন পলক মুচ্ছাল। আলোচিত মিঠুন-পলক জুটি এবার বাস্তব জীবনে ঘর বাঁধতে যাচ্ছেন!

এ দুই শিল্পীর ঘনিষ্ঠজনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী মাসের ৬ তারিখে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন মিঠুন-পলক। মজার বিষয় হলো— পলক-মিঠুন পরস্পরকে চিনলেও তাদের এ বিয়ে পারিবারিকভাবে হচ্ছে। কারণ তারা প্রেমের সম্পর্কে থাকার পর পরিণয়ের সিদ্ধান্ত নেননি। তবে বিয়ের বিষয়ে এই দুই সংগীতশিল্পীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সংগীত ক্যারিয়ারে বলিউডের অনেক জনপ্রিয় সিনেমায় আলাদা আলাদাভাবে প্লেব্যাক কিংবা সংগীতায়োজন করেছেন মিঠুন-পলক। বেশ কিছু সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। যেমন—‘আশিকি টু’, ‘ট্রাফিক’, ‘বাঘি টু’ প্রভৃতি।

এই নিউজটি শেয়ার করুন

“জনপ্রিয় দুই গায়ক-গায়িকার বিয়ে!”

প্রকাশের সময় : ০৯:৩০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২