ঢাকা
,
সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক
গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক
শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর
আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক
এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা
সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ
কুলাউড়ায় জব্দকৃত নাসির বিড়ি ধ্বংস
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ০৩:১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ২৭২ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে জব্দকৃত প্রায় দেড় লাখ পিস ভারতীয় নাসির উদ্দিন বিড়ি প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গত বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এসব ভারতীয় বিড়ি ধ্বংস করা হয়।
আদালতের নির্দেশক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের উপস্থিতিতে এসব বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান ও বিদ্যুৎ পুরকায়স্থ প্রমুখ।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, আদালতের নির্দেশক্রমে ভারতীয় নাসির বিড়ি গত আগস্ট মাসে আটক করা হয়। ধ্বংসকৃত বিড়ির সংখ্যা ১ লাখ ৪৯ হাজার।
ট্যাগস :


















