ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

শ্রীমঙ্গলে অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৪৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • / 315 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১লা অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেষ্ট্রিট আলী রাজিব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলার সহকারি পরিচালক শফিকুল রহমান এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদারসহ শহরের সেন্ট্রাল রোডে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মা ভেরাইটিজ ষ্টোরে মেয়াদোত্তীর্ণ সোয়াবিন তেল বিক্রির অপরাধে ১০ হাজার টাকা, নির্মল পাল ও মহসিন আহমেদ এর দোকানে মূল্য তালিকা দৃশ্যমান না থাকায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, মেয়াদোত্তীর্ণ পন্য , স্বাস্থ্যে হানিকর কোন প্রকার খাদ্য সামগ্রী বিক্রি করা যাবে না। তিনি আরও বলেন এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : ০৩:৪৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩