ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারালেন এক নারী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:৪২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • / ২৪২ বার পড়া হয়েছে
৭৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন এক নারী। বুধবার (৪ অক্টোবর) দুপুর ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখা হইতে ১ লক্ষ ১৬ হাজার টাকা উত্তোলন করে চৌমুহনা উত্তরা ব্যাংকে জমা দেওয়ার পথে গাড়িতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন ৪৫ বছর বয়সী সেনুর আক্তার নামের এক নারী।

ভুক্তভোগী ঐ নারী জানান: প্রথমে কুসুমবাগ পয়েন্টের ইসলামী ব্যাংকের ভিতরে টাকা উত্তোলন করার সময় ৩ জন অজ্ঞাতনামা মহিলা আমার পাশে বসে থেকে ধাক্কাধাক্কি করে। ব্যাংক থেকে টাকা উত্তোলন করিয়া কুসুমবাগ এস.আর প্লাজার সামনে থেকে উত্তোলনকৃত টাকা চৌমুহনা উত্তরা ব্যাংকে জমা দেওয়ার জন্য টমটম গাড়িতে উঠি। টমটমের ভিতরে আমার দু’পাশে দুইজন মহিলা বসে চাপাচাপি শুরু করে এবং আমাকে মিথ্যা ভুল-ভাল বলে অন্য মনস্ক করে। একপর্যায়ে ১ জন মহিলা ইচ্ছাকৃতভাবে আমার গায়ের উপর পড়ে এবং আমাকে বলে তাহার নাকি মাথা ব্যাথা করতেছে। পরবর্তীতে আমি চৌমহনাতে গিয়ে টমটম গাড়ির ভাড়া দিতে গিয়ে দেখি আমার ব্যাগের চেইন খোলা এবং আমার ব্যাগের ভিতরে থাকা টাকা নাই।

ঘটনাটির পরেই ঐ নারী মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন।

পরবর্তীতে মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ হারুনুর রশিদ চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি প্রতারক চক্রকে ধরতে পুলিশের অভিযান চলমান।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারালেন এক নারী

প্রকাশের সময় : ০১:৪২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩