ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

৬ চা শ্রমিকের সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • / 286 বার পড়া হয়েছে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
৬ জন চা শ্রমিক সন্তানের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন। গতকাল বুধবার (৪ঠা অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ভূড়ভূড়িয়া চা বাগানের এসব চা শ্রমিক সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেন তিনি। এর আগেও তিনি উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সন্তান এবং চা শ্রমিক সন্তানদের ঝড়েপড়া থেকে তুলে এনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন। এ ছয় শিক্ষার্থীরা হলো, সৃষ্টি পাল সপ্তম শ্রেণী উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, বৃষ্টি পাল ১০ম শ্রেণী উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ণিমা দোষাদ ৮ম শ্রেণী উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, তৃষা রবিদাস ষষ্ঠ শ্রেণী (নতুন), কেয়া রবি দাস ষষ্ঠ শ্রেণী (নতুন ভর্তি) এবং সৌরভী মৃধা একাদশ শ্রেণী কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়।স্থানীয়রা বলছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন শ্রীমঙ্গলে যোগদানের পর থেকে সরকারি কাজের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তারা আরও বলেন, তিনি শুধু মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তাই নন, মানবিক মানুষেরও উজ্জ্বল দৃষ্টান্ত। খোঁজ নিয়ে জানা গেছে, ওই শিক্ষার্থীর পরিবারগুলো অসচ্ছল এবং হতদরিদ্র হওয়ায় তাদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে তাদের সবাইকে ডেকে এনে তাদের লেখাপড়ার দায়িত্ব নেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

৬ চা শ্রমিকের সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও

প্রকাশের সময় : ০৩:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩