ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

শ্রীমঙ্গলে প্রাইভেটকার দূর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত, আহত ৪

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৬:১৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / ২৮৬ বার পড়া হয়েছে
৭২
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় প্রাইভেটকার আরোহী এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪জন।
বুধবার (১ নভেম্বর) রাত ১১ টার দিকে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের নোয়াগাঁও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত তারেক চৌধুরী শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে নোয়াগাঁও এলাকার কায়িদ চৌধুরীর ছেলে বলে জানা গেছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল শান্তসহ চারজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারমুখী নীল রঙের প্রাইভেট কার (নং-ঢাকা মেট্র্রো-গ-১১-২৬৭০) সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির চালক ও আরোহীসহ পাঁচজন গুরুতর আহত হন।
গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেক চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহত পৌর ছাত্রলীগ নেতা সাকিল আহমদ, সাজু মিয়া, জাহিদ মিয়া ইছবপুর এলাকার খোয়াজ মিয়ার ছেলে বলে জানায় এলাকাবাসী। অন্য জন আলামীনসহ আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করে পরে মৌলভীবাজার হাসপাতালে পাঠায়।
ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে প্রাইভেটকার দূর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত, আহত ৪

প্রকাশের সময় : ০৬:১৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩