ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

মৌলভীবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:৩৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / ২৩৪ বার পড়া হয়েছে
৬০

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধ:

সারাদেশে দ্বিতীয় দফায় বিএনপি ও জামায়াত সহ সমমাননা দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে প্রথম দিনে মৌলভীবাজার জেলা ছাত্রদল মশাল মিছিল করেছে।

রবিবার (৫ নভেম্বর) রাতে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে মশাল মিছিলটি বের হয়ে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক-সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতৃবৃন্দ। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ১দফা দাবিতে সরকার বিরোধী ও অবরোধের সমর্থনে নানান স্লোগান দেন।

জানা যায়, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল আহমেদ এর নেতৃত্বে ছাত্রদলের ৪০ থেকে ৫০ জনের একটি দল মশাল হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ মিছিল প্রায় ৩০ মিনিটের মতো প্রদক্ষিন করে মিছিল নিয়ে সবাই সটকে পড়েন।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল আহমেদ বলেন, এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান কর্মসূচি চলছে। সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। তাই বলে আওয়ামী পুলিশের ভয়ে রাজপথ ছাড়বো না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া আজকে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলাতে অবরোধ কর্মসূচির সমর্থন জানিয়ে উপজেলা ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছাত্রদলের নেতা কর্মীরা। মশাল মিছিলের খবর পাওয়ার পর মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, মিছিলের খবর আমাদের কাছেও এসেছে, কিন্তু তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদের কোনো আলামত পাওয়া যায়নি।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল

প্রকাশের সময় : ০৭:৩৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩