ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

বিষাক্ত শঙ্খিনী সাপ একবাড়ি থেকে উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:৪১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / ২১৫ বার পড়া হয়েছে
৬৪

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক শিক্ষকের বাড়িতে মিললো বিষধর শঙ্খিনী সাপ। বিষাক্ত শঙ্খিনী সাপটি উদ্ধার করেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব (সজল) জানান, শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব জীবন এর ইছবপুর এলাকার বাড়িতে একটি শঙ্খিনী সাপ ঢুকে পড়ে।

মঙ্গলবার (১৪ই নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কল্যান দেবের স্ত্রী শয়নকক্ষে প্রবেশ করার সময় সাপটি দেখতে পান। এ সময় বাসার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

কল্যান দেব জানান, তিনি তাৎক্ষণিক বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেবকে খবর দেন। সেবা ফাউন্ডেশনের তারা ঘটনাস্হলে এসে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।

সজল দেব জানান, সাপটি এখন বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে রাখা হয়েছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। আগামীকাল সকালে সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বিষাক্ত শঙ্খিনী সাপ একবাড়ি থেকে উদ্ধার

প্রকাশের সময় : ০১:৪১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩