ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

শ্রীমঙ্গলে ডাকাত আটক, লুন্ঠনকৃত মালামাল উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • / ২৩৮ বার পড়া হয়েছে
৭৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির ঘটনায় জড়িত আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আটককৃতরা হলেন সবুজ মিয়া, বশির আহমদ, সফিক উদ্দিন ও মিঠুন দাস। এদের বাড়ি হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বৃহস্পতিবার গত (২৩ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মনজুর রহমান।

তিনি বলেন, গত ২২ নভেম্বর রাতে শ্রীমঙ্গলে সাতগাঁও চা বাগানে সহকারী ব্যবস্থাপক আব্দুল মতিনের বাংলোতে ডাকাতি হয়। মুখোশ পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি ডাকাতদল সাতগাঁও প্রবেশ করেন। ডাকাতরা ওই বাংলোর সদস্যদরে হাত-পা বেঁধে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল লুট করে নেয়।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি ডাকাতি মামলা হয়। এই মামলার তদন্তে নেমে পুলিশ চার ডাকাতকে আটক করে। এসময় ডাকাতদের থেকে লুন্ঠিত টাকা, স্বর্ণালংকার ও অনান্য মামলামাল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, এরা আন্ত:জেলা ডাকাতদলের সদস্য।

তাদের দলের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে ডাকাত আটক, লুন্ঠনকৃত মালামাল উদ্ধার

প্রকাশের সময় : ০৯:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩