ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

নিজ গ্রাম থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন নবীনগরের নৌকার প্রার্থী বাদল

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০৭:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
১২৫

মো. আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ৫ (নবীনগর) আসনে সকলের কাছে দোয়া চেয়ে নিজ গ্রাম উপজেলার গোপালপুর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন নৌকার পার্থী সাবেক সফল ও জনপ্রিয় সংসদ সদস্য ফয়জুল রহমান বাদল।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পর দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আলীয়াবাদ বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভায় অংশগ্রহণ করেন। অতীত কর্মকাণ্ডের কারণে ব্যাপক জনপ্রিয় সাবেক এ সংসদ সদস্য উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর নিজ গ্রামে সকলের কাছে দোয়া চেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ উপলক্ষে গোপালপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় সকলের কাছে কৃতজ্ঞতা ও দোয়া চেয়ে আগামী ৭ জানুয়ারি মা-বোনদেরকে নিয়ে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। তিনি বলেন, এই নির্বাচনে একজন রাজমিস্ত্রি আমাকে ২ হাজার টাকা দিয়েছেন এটা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। এছাড়াও প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষ আমাকে বলেছেন, একটা টাকাও যেনো আমি এই নির্বাচনে খরচ না করি।

আলিয়াবাদ পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান, গোপালপুরের পথসভায় সভাপতিত্ব করেন শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নায়েক শাহ্ আলম, শ্রীরামপুর পথসভায় সভাপতিত্ব করেন শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ স্বপন।

বিভিন্ন পথসভায় সফরসঙ্গী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিঃ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নিয়াজ মোহাম্মদ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শাহরিয়ার বাদল, আওয়ামী লীগ নেতা মুস্তাফা জামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন সিদ্দিক টিটু, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল হোসেন আজাদ, চেয়ারম্যান জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিএস খাইরুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম, সাধারাণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সালাউদ্দিন বাবু, সদস্য সচিব রঞ্জন সাহা, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল রুমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, খলিল পরদেশী, যুবলীগ নেতা আমির মোহাম্মদ হোসেন, শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উসমান প্রমুখ।

উপস্থিত বক্তারা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে শৃংখলার সঙ্গে জনগনকে ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং নৌকার বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নিজ গ্রাম থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন নবীনগরের নৌকার প্রার্থী বাদল

প্রকাশের সময় : ০৭:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩