ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

আমতলীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত-১৫

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৪৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • / 391 বার পড়া হয়েছে

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঘটখালী নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘ;র্ষে বাসের হেলপার আফজাল (৩৫) ঘটনাস্থলেই নি’হত ও ১৫ যাত্রী আহত হয়েছে। আহতরা আমতলীসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আমতলী চৌরস্তা থেকে বিসমিল্লাহ পরিবহন (ঢাকা মেট্ট্রো-ব-১১-৩৮৮৪) নামে একটি যাত্রীবাহী বাস যাত্রী বোঝাই করে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। বাসটি ওই সড়কের ঘটখালী বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে উল্টে পরে পড়ে বাসের হেলপার আফজাল (৩৫) ঘটনাস্থলেই নিহত হয় ও বাসে থাকা ১৫ যাত্রী আহত হয়েছে।

আহতরা হলেন, তহমিনা (৫০), লাইজু (৫০), মাকসুদা (৩৮), হিরা মনি (২৬), জুবায়ের (৬), সোহাগ (৩০) ও ফারজিন কবির শিফা (১৬) ৮ জনের নাম জানা গেলেও অন্যদের নাম জানা যায়নি। তারা পটুয়াখালী এবং স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু প্রতিদিনের পোস্টকে বলেন, নিহত হেলপারের মর;দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

আমতলীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত-১৫

প্রকাশের সময় : ০৯:৪৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩