ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জে অটো চালক হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

মুন্সিগঞ্জ প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:২৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • / ২৭১ বার পড়া হয়েছে
৭৫

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অটোচালক আশরাফুল ইসলাম হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে মামলার অপর তিন আসামিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে দুইজনকে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রুবেল ইসলাম নয়ন, মোহাম্মদ রাজেল, আকরাম মোল্লা ও হাসান শেখ । মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর আশরাফুল অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন । রাত ৮ টার দিকে তার বাবার কাছে খবর আসে, আশরাফুলকে উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান । সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন । এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লৌহজং থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন । পুরে পুলিশ তাদের গ্রেপ্তার করলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন । মামলায় সাক্ষ্য দেন ১৩ জন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মুন্সিগঞ্জে অটো চালক হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ১০:২৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪