ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

প্রেমের টানে তরুণীর আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৪৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / 395 বার পড়া হয়েছে

মো. আলমগীর খন্দকার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রেম ঘটিত বিষয়ের জেরে সানজিদা আক্তার (১৩) নামে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবীনগর উপজেলার
রসুল্লাবাদ ইউনিয়নের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। সানজিদা ওই এলাকার মাছ ব্যবসায়ী নেছার মিয়ার মেয়ে।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নেছার মিয়ার মেয়ে সানজিদার সাথে একই এলাকার মৃত সাত্তার মিয়ার ছেলে ইয়াসিন নামের এক ছেলের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার মেনে না নেওয়ার কারণে অভিমান করে শনিবার সন্ধ্যায় হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেফার করেন।

এ বিষয়ে সানজিদার চাচা মামুন বলেন, প্রেম ঘটিত বিষয়ের জেরে সানজিদার বাবা মারধর করিলে সে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

সানজিদার চাচা ও রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল হোসেন জানান, বর্তমানে তাকে জেলা হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন।

ইয়াসিনের খালা সালমা বেগম জানান, দুনিয়া জুইড়াই প্রেম করে, শুনেছি প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ার কারণে ও মেয়েটিকে মারধর করায় পরিবারের সাথে অভিমান করে হারপিক খেয়েছে।

এ বিষয়ে সানজিদার বাবার নেছার মিয়ার সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

প্রেমের টানে তরুণীর আত্মহত্যার চেষ্টা

প্রকাশের সময় : ০৯:৪৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪