ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

নবীনগরে ড্রেজার ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ১০:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩১৮ বার পড়া হয়েছে
১৩০

মো. আলমগীর খন্দকার, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ড্রেজার ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার ৩নং ওয়ার্ড খাজানগরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় অবৈধভাবে খাজানগর বিলের ফসলি জমি ভরাট করায় নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার ড্রেজার ব্যবসায়ী শামসুল হককে এই জরিমানা করা হয়েছে।

এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে পাশের একটি ড্রেজার দিয়ে ফসলি জমি ভরাটের কাজ চলছিল, ঘটনাস্থলে কাউকে না পেয়ে ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ বিনষ্ট করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম বলেন জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে ড্রেজার ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ১০:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪