ঢাকা
,
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোনো দল-গোষ্ঠীর হয়ে কাজ করবে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
সকালের নাশতায় দেরি, বাড়তে পারে নানা স্বাস্থ্যঝুঁকি
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির সময় দুই নারী সহ গ্রেফতার ৪
যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে কঠোর পাল্টা জবাব দেবে ইরান
জুলাই ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু
এ বছরই আলোর মুখ দেখবে তিস্তা : আশ্বাস প্রতিমন্ত্রীর
রাজপথের রাজনীতির চেয়ে সংসদকে গুরুত্ব দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর
নায়িকা কে? শাকিবের নতুন সিনেমা নিয়ে গুঞ্জনের ইতি টানলেন প্রযোজক
মানবদেহে মাইক্রোপ্লাস্টিক, কতটা বাড়ছে ক্যান্সারের আশঙ্কা?
ঢাকার কনসার্টে পারফর্ম করবেন পাকিস্তানি তারকা হাসান রহিম
শোবার ঘর থেকে গন্ধগোকুল উদ্ধার
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ০৩:২৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৪৩ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
স্থানীয় কিছু মানুষের তাড়া খেয়ে একটি গন্ধগোকুল আত্মরক্ষার্থে এক বাড়ির বেড রোমে প্রবেশ করে। গন্ধগোকুলটি দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন বাড়িতে থাকা লোকজন। পরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশন কতৃপক্ষকে খবর দিলে ঘরের ভিতর থেকে গন্ধগোকুলটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল বেলা।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, তিনি খবর পেয়ে দ্রুত গিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার ক্যাথলিক মিশন রোডের ঐ বাসার বেড রোমের খাট থেকে গন্ধগোকুলটি উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধারের পর দেখা যায় গন্ধগোকুলটি কিছুটা আহত।
পরে তিনি এটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনবিভাগ কর্তপক্ষের কাছে হস্তান্তর করেন। সজল দেব আরও বলেন, বনে প্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দেওয়ায় বিভিন্ন সময় প্রাণীরা খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে আসছে। অনেক সময় কিছু অসচেতন মানুষের কবলে পড়ে এসব প্রাণী মারাও যাচ্ছে। আজকে উদ্ধার করা গন্ধগোকুলটিও মানুষের তাড়া খেয়ে আত্মরক্ষার্থে বাসায় ঢুকে পড়ে।
ট্যাগস :





















