ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয়

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৩০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / 283 বার পড়া হয়েছে

এন.সি জুয়েল, কুমিল্লা প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা’র (জেএসএস) ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় কুমিল্লায় কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা শাখার উদ্যোগে সকাল থেকে সারাদিনব্যাপী কুমিল্লার কোটবাড়ি শালবনস্থ বনছায়া রিসোর্টে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোঃ শাহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেদ্রীয় কমিটির মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও চট্টগ্রাম বিভাগের সভাপতি মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা গবেষক সাংবাদিক শাহাজাদা এমরান, কুমিল্লার কেটিসিসির চেয়ারম্যান জোনায়েদ সিকদার তপু, জাতীয় সাংবাদিক সংস্থা’র কুমিল্লা জেলা শাখার প্রধান উপদেষ্টা সাংবাদিক ওমর ফারুকী তাপস।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা শাখা কমিটির সহ- সভাপতি মোঃ বাবর হোসেন, জুয়েল রানা মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক এন.সি জুয়েল, কামরুল ইসলাম, বুড়িচং উপজেলা কমিটির সভাপতি সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি এম কে আই জাবেদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী। এসময় জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা কমিটির ও ১৭ উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১০৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কেক কাটা, মহিলা সাংবাদিকদের জন্য চেয়ার খেলা, ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শেষে অতিথিদের হাত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। মধ্যাহ্ন ভোজ শেষে ফটোসেশান, শালবন বিহার, ময়নামতি জাদুঘর ও ম্যাজিক প্যারাডাইস পরিদর্শন করা হয়।

উল্লেখ্য, “সকল সাংবাদিকদের আস্থা” ‘জাতীয় সাংবাদিক সংস্থা ‘। জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সাল থেকে দীর্ঘ ৪৩ বছর ধরে দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত পদ মর্যাদা সংরক্ষণ ও সাংবাদিকদের কল্যাণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক একটি নিবন্ধিত দেশব্যাপী জাতীয় সাংবাদিক সংগঠন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ১০:৩০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪