ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

মৌলভীবাজারে ছুড়িকাঘাতে অটোরিক্সা চালক খুন, আটক দুই

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:১৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / 273 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার রাজনগরের মুন্সিবাজারে পাওনা টাকা চাওয়া নিয়ে ছুরিকাঘাতে সোয়াব আলী নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।

এঘটনায় তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে রবিবার( ২৫ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে উপজেলার উত্তর মুন্সিবাজার এলাকায়।

পুলিশের বরাতে জানায়, পাওনা টাকা নিয়ে সিএনজি চালক সোয়াব আলীর সাথে কাছিম ও কোহিনুরের বাকবিতন্ডা সৃষ্টি হয়।

একপর্যায়ে কাছিম ও কোহিনুর উত্তেজিত হয়ে সোয়াব আলীকে ছুরিকাঘাত করলে সোয়াব আলী মারাত্মক রক্তাক্ত অবস্থায় আহত হয়।

পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সোয়াব আলী উপজেলার মুন্সিবাজারের গয়াসনগরের বাসিন্দা। মৃত ব্যক্তির লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে আছে।

ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে ঘটনার সাথে জড়িত কাছিম ও কোহিনুরকে আটক করে।

রাজনগর থানার ওসি তদন্ত মির্জা মাজহারুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে ছুড়িকাঘাতে অটোরিক্সা চালক খুন, আটক দুই

প্রকাশের সময় : ০৬:১৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪