ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

নবীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের প্রাণ গেল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • / 332 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃ’ত্যু হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- বিদ্যাকুট পশ্চিম পাড়ার ব্যাপারী বাড়ির মো. সামির মিয়ার মেয়ে সিজা মনি(৬)। সে বিদ্যাকুট পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী ও আব্দুল আলিম মিয়ার মেয়ে তাকিয়া(৫)। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর বেলা ১২ টার দিকে বাড়ি সংলগ্ন একটি ফসলের মাঠে খেলতে যায়। দুই বোন খেলার এক পর্যায়ে পাশের একটি পুকুর থেকে কচুরিপানা আনতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পরে তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। প্রতিবেশীরা বেলা ১ টার দিকে পুকুরে দুই শিশুর লাশ ভেসে উঠতে দেখে পরিবারের লোকজনকে খবর দিলে তারা দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের পোস্টকে জানান, বিদ্যাকুট গ্রামের ২ চাচাতো বোন বাড়ির পাশে খেলতে যেয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের প্রাণ গেল

প্রকাশের সময় : ০৫:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪