ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

এস কে রাজু , ফরিদপুর
  • প্রকাশের সময় : ০৭:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • / ৩৩৯ বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

১০৩

গত বুধবার দিবাগত রাত ১ টার দিকে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নে ২৫ টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে শতাধিক বসতঘর বিধ্বস্ত এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ শনিবার দুপুর ১টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রহমান এমপি ঘুর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এসময় তিনি আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে সমবেত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেন। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিন প্রতিদিনের পোস্টকে জানান, এসময় প্রথম দফায় ৫০টি পরিবারের মাঝে এক বান করে টিন ও ১৫০ টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। শুকনা খাবারের মধ্যে চাল, ডাল, খেজুর ও ইফতার সামগ্রী রয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন। সুতরাং এই যে ঝড়বাদল, অনাবৃষ্টি, খড়া এসবের মধ্য দিয়েই আমাদের বাঁচতে হবে। বসবাস করতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত মানবদরদী নেত্রী এবং একজন মানবিক নেত্রী। তিনি মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪