ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল! ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ

শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে?

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 1 বার পড়া হয়েছে

শাপলা চত্বরে হেফাজতের ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড ধর্মীয় উদ্দেশে করা হয়ে থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি কীভাবে দেওয়া হলো—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন প্রশ্ন তুলেছেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মো. আমির হোসেন।

তিনি বলেছেন, ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে হেফাজত নেতা ও কওমি মাদরাসার আলেমরা শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিলেন। শাপলা চত্বরে হত্যাকাণ্ড যদি ধর্মীয় উদ্দেশেই হয়ে থাকে তাহলে কীভাবে তাকে এ উপাধি দেওয়া হলো?

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (২৩ নভেম্বর) অভিযোগ গঠনের শুনানিতে এমন প্রশ্ন তোলেন আসামিপক্ষ। এ আইনজীবীর দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে হেফাজতে ইসলামকে নির্মূলের চেষ্টার অভিযোগের সঙ্গে পরবর্তী সময়ে আলেমদের দেওয়া ওই উপাধির বিষয়টি সাংঘর্ষিক।

আইনজীবী আমির ‍ হোসেন ট্রাইব্যুনালকে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে হেফাজতে ইসলামকে নির্মূলের চেষ্টার যে অভিযোগ আনা হয়েছে, তার সঙ্গে আলেমদের দেওয়া ওই উপাধির বিষয়টি সাংঘর্ষিক। এ ঘটনা প্রসিকিউশনের অভিযোগের ভিত্তি নিয়েও প্রশ্ন তৈরি করে বলে দাবি করেন তিনি।

তিনি শাপলা চত্বরে ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ অন্য আসামিদের পক্ষে অভিযোগ গঠন না করার জন্য যুক্তি তুলে ধরেন।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

আদালতে শেখ হাসিনাসহ পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানি করেন। এ মামলায় হাসানুল হক ইনু, দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী ও মোজাম্মেল বাবুর পক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। আর আবদুর রাজ্জাকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।

শুনানিতে আমির হোসেন বলেন, প্রসিকিউশন অভিযোগ করেছে, হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশে ওই অভিযান চালানো হয়েছিল। অথচ ২০১৮ সালের ৪ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত সমাবেশে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া হয়। ধর্মীয় কারণে যদি হেফাজতে ইসলামকে নির্মূলের চেষ্টা করা হয়ে থাকে, তাহলে আলেমরা তাকে এমন উপাধি দিলেন কীভাবে—এমন প্রশ্ন তোলেন তিনি।

আইনজীবী আরও দাবি করেন, হেফাজতে ইসলামকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে অনুমতির অপব্যবহার করে সংগঠনটির নেতাকর্মীরা গাছ কেটেছেন এবং পবিত্র কোরআন পুড়িয়েছেন। পরে জানমাল রক্ষায় প্রশাসন আইনগতভাবেই তাদের সরিয়ে দেয়। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেন তিনি।

আমির হোসেন বলেন, রাষ্ট্র ও প্রশাসনের প্রধান হিসেবে শেখ হাসিনার দায়িত্ব ছিল রাষ্ট্রীয় সম্পদ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। হেফাজতে ইসলামের সমাবেশের জন্য সরকার বিকেল ৫টা পর্যন্ত অনুমতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের পরও নেতাকর্মীরা শাপলা চত্বরে অবস্থান করেন, যা অন্যায় ছিল বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, রাষ্ট্র যখন মনে করেছে ওই অবস্থান জনসাধারণের জানমালের জন্য ক্ষতিকর বা হুমকিস্বরূপ হতে পারে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এসময় সাউন্ড গ্রেনেড, জলকামান, টিয়ারশেলসহ বিভিন্ন উপায় ব্যবহার করা হয়েছিল এবং অভিযানটি শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়।

আইনজীবী আরও দাবি করেন, ওই অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তার বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় দেশের কোনো থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করা হয়নি। একইভাবে, তখন কেউ নিখোঁজ হওয়ার দাবিও জানাননি। এতদিন পর এসব ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে কেন, সে প্রশ্নও তোলেন তিনি।

২০১৮ সালের ৪ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ওই সমাবেশে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেন আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের সদস্য এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান মুফতি রুহুল আমীন। কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমমানের স্বীকৃতি দিয়ে জাতীয় সংসদে আইন পাসের পর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে সভাপতিত্ব করেন হেফাজতের তৎকালীন আমির শাহ আহমদ শফী।

তবে ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের ভেতরে অসন্তোষ দেখা দেয়। সংগঠনটির তৎকালীন মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ প্রভাবশালী একটি অংশ অনুষ্ঠানে অংশ নেয়নি। পরবর্তী সময়ে এ অসন্তোষ হাটহাজারী মাদরাসায় ছাত্র আন্দোলনে রূপ নেয়।

মুফতি রুহুল আমীন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গত ১৮ নভেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ।

শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জন আসামি পলাতক।

রাষ্ট্রপক্ষের দাবি, ২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা, সাবেক মন্ত্রিসভার সদস্য এবং পুলিশ, বিজিবি ও র‍্যাবের কর্মকর্তারাও রয়েছেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে?

প্রকাশের সময় : ০৭:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬