ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

নিখোঁজের ৯ঘন্টা পর খাল থেকে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার!

মাইনুল ইসলাম রাজু
  • প্রকাশের সময় : ০৮:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • / ৩৪৯ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

১১২

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে নিখোঁজের ৯ ঘন্টা পরে স্থাণীয় একটি খাল থেকে বুধবার সকালে হোসনেয়ারা বেগম (৪০) নামের এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হোসেনেয়ারা ওই গ্রামের হারুন গাজীর স্ত্রী। তার এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর সে বাবার বাড়ীতেই বসবাস করতো।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হোসনেয়ারা বেগম মঙ্গলবার সকাল ১০টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাকে পাওয়া জায়নি। আজ বুধবার সকালে স্থানীয়রা টিয়াখালী গ্রামের কাটাখালী ভাড়ানীর খালে হোসনেআরা বেগমের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই খালের ছোবহান গাজীর বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

মরদেহ উদ্ধারকারী আমতলী থানার এসআই মোঃ আশ্রাফ আলী মুঠোফোনে জানান, নিহত হোসনেয়ারার শরীরে এবং গলার নীচে আঘাতের চিহ্ন রয়েছে।

হোসনেয়ার মা জাম্বিলা খাতুন অভিযোগ করে বলেন, আমার মেয়েকে শত্রুতা করে কেউ হত্যা করে লাশ খালে ফেলে রেখেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত অব্যাহত আছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নিখোঁজের ৯ঘন্টা পর খাল থেকে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার!

প্রকাশের সময় : ০৮:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪