ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

“সাবেক স্বামীর সঙ্গে কণ্ঠশিল্পী মিলার আপস”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 531 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সাবেক স্বামীর সঙ্গে কণ্ঠশিল্পী মিলার আপস|

সাবেক স্বামী এস.এম. পারভেজ সানজারীর কাছে দেনমোহর ও খোরপোষ চেয়ে করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন কণ্ঠশিল্পী তাসবিহা বিনতে শহিদ মিলা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার পারিবারিক আদালতে মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন মিলা। এরপর ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান আবেদনটি মঞ্জুর করেন।

প্রত্যাহারের আবেদনে বলা হয়, মামলায় বাদিনী ও বিবাদীর আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যস্থতায় আপস-মীমাংসা হয়েছে। বর্তমানে বিবাদীর বিরুদ্ধে এ মামলায় বাদিনী আর কোনো প্রতিকার চান না বিধায় মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করা আবশ্যক। অন্যথায় বাদীর অপূরণীয় ক্ষতি হবে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ মে পারভেজ সানজারির সঙ্গে বিয়ে হয় মিলার। বিয়েতে কাবিন ধরা হয় ২৫ লাখ টাকা। এছাড়া বিয়ের সময় মিলার বাবা-মা পারভেজ সানজারিকে স্বর্ণের অলংকারসহ ৩০ লাখ টাকার আসবাবপত্র দেন।

বিয়ের পর পারভেজ প্রায়ই যৌতুক দাবি করে আসছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়। এছাড়া মিলাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো বলে দাবি করা হয় মামলায়।

উত্তরা পশ্চিম থানায় করা মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ১৬ জুন মিলার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন পারভেজ। পরে যৌতুক হিসেবে আরো ১০ লাখ টাকা দাবি করে চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করার মিলার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়িয়ে দেন পারভেজ।

সবশেষ ২০১৮ সালের ৩১ জানুয়ারি মিলাকে তালাক দেন পারভেজ। এরপর মিলা দেনমোহর ও খোরপোষের টাকা চাইলে পারভেজ তা দিতে অস্বীকার করেন। ২০১৯ সালের ৫ আগস্ট দেনমোহর ও খোরপোষ বাবদ ৬৭ লাখ টাকা আদায়ের জন্য ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন মিলা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“সাবেক স্বামীর সঙ্গে কণ্ঠশিল্পী মিলার আপস”

প্রকাশের সময় : ০৫:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২