ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

নরসিংদীতে বৃষ্টির জন্য নামাজ ও দুহাত তুলে ফরিয়াদ জানিয়েছে হাজারো মুসল্লি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • / 318 বার পড়া হয়েছে

তীব্র গরম অনুভূত হওয়ায় সারা দেশেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমের এই তীব্রতায় যেন শান্তি নেই কোথাও। শহর, নগর, গ্রাম, গঞ্জ সব জয়ায়গায় যেন মানুষের দম বন্ধ হবার উপক্রম। এই তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় নরসিংদীতে নামাজ আদায় করেছেন শত শত মুসল্লি।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১ টার দিকে নরসিংদীর ঐতিহ্যবাহী গাবতলি ঈদগাহ ময়দানে এই নামাজ আদায় করা হয়। বৃষ্টির আশায় তীব্র গরমে আল্লাহর রহমত কামনায় করে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেসকা) আদায় করেছে মুসল্লিরা। ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল লতিফ খান। নামাজে হাজারো মুসলিম জনতা দুহাত তুলে চোখের পানি ঝরিয়ে মহান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানান মোনাজাত এর মাধ্যমে।

ওলামায়ে কেরামগন জানান, তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত৷ ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন৷ হুমকির মুখে ফল ও ফসল এসময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি। প্রিয়নবী (সা.) এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন। (বুখারি, মুসলিম)

নামাজে অংশগ্রহণ করা মুসল্লিরা জানান, তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, ঘরে বাইরে কোথাও শান্তি নাই। সেই সাথে বিদ্যুৎ পরিস্থিতি খুবই নাজুক। তাই এমন অবস্থায় একমাত্র মহান আল্লাহ পাক ই আমাদের এই গরমের আজাব থেকে রক্ষা করতে পারে। তাই এই নামাজের অংশগ্রহন আল্লাহ পাকের কাছ ফরিয়াদ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে বৃষ্টির জন্য নামাজ ও দুহাত তুলে ফরিয়াদ জানিয়েছে হাজারো মুসল্লি

প্রকাশের সময় : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪