ঢাকা
,
রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক
গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক
শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর
আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক
এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা
সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ
শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই
শ্রীমঙ্গলে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন;কৃষিমন্ত্রী
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ০৪:০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ১৯৭ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো, আব্দুস শহীদ এমপি।
সোমবার(১৩ই মে) শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তর এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিপক চন্দ্র মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ, রুশনি অটোরাইস মিলের ব্যবস্তাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমুখ।
সরকারি খাদ্য গুদাম সুত্রের বরাতে জানায়, ধান-চাল সংগ্রহ অভিযান আগামি ৩১শে আগস্ট পর্যন্ত চলমান থাকবে। শ্রীমঙ্গল উপজেলায় ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা; ধান ১৪৫৪ মেট্রিক টন, আতপ চাল ৪৩ মেট্রিক টন, সিদ্ধ চাল ৩৫৯৩ মেট্রিক টন। ধান প্রতিকেজি ৩২ টাকা এবং প্রতিমন ১২৮০ টাকা, প্রতিকেজি আতপ চাল ৪৪ টাকা, প্রতিকেজি সিদ্ধ চাল ৪৫ টাকা দরে ক্রয় করা হবে বলে জানিয়েছেন।
ট্যাগস :


















