ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

পায়ে হেঁটে হজ্জ এর উদ্দেশ্যে মৌলভীবাজারের ফয়সল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৫০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • / 290 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

পবিত্র হজ পালনের সৌদি আরবের পথে পায়ে হেঁটে রওনা দিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা ফয়সল আহমদ সাগর (৩৮) নামের এক যুবক।

শুক্রবার (২৮ই জুন) দুপুরে সৌদি আরবের উদ্দেশ্যে সিলেট হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন সাগর।

তিনি বড়লেখা উপজেলার হাটবল গ্রামের মৃত মঞ্জিল আলীর ছেলে।

এ বিষয়ে ফয়সল আহমদ সাগর জানান, গত কয়েক বছর আগে আমি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলাম। এরপর থেকে মনে মনে ইচ্ছা পোষণ করি, আমি পূর্ণ সুস্থ হয়ে পায়ে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করবো। হজ করবো। তাই পরিবারের অনুমতি নিয়ে হজরহ শাহজালাল (রহ.) দরগাহে নামাজ আদায় করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরব রওনা দিয়েছি।

সাগর আরও বলেন, বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত যাব। পরে ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাব। সৌদি যেতে প্রায় বছর খানেক সময় লাগবে। এবং মোটামুটি আট হাজার কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হবে আমার জন্য সকলে দোয়া করবেন শারীরিকভাবে সুস্থ থেকে আশা পূরণ করতে পারি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

পায়ে হেঁটে হজ্জ এর উদ্দেশ্যে মৌলভীবাজারের ফয়সল

প্রকাশের সময় : ০৩:৫০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪