ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / 424 বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে কোটি কোটি টাকা মূল্যের উন্নতমানের বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। যার মোট মূল্য ১২ কোটি ৯৯ লক্ষ টাকা।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে ২৫ বিজিবির ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ আগস্ট গোপন সংবাদ ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৬ কোটি ৩১ লক্ষ,৭৩ হাজার ৬০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে আটক করা হয়। এসময় আটককৃত   ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা করা হয়েছে ।

এছাড়াও গত ৮ আগস্ট ২ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, কসমেটিক,প্যান্ট,বেটনোভেট ক্রিম, ও গত ২০ আগস্ট ২ কোটি, ৪ লক্ষ ৯২ হাজার  টাকার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, শিফন জর্জেট থান কাপড়, কসমেটিকস, এবং গত ২১ আগস্ট ২ কোটি ২৫ লক্ষ ৭ হাজার ৮৫০ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী,  কসমেটিকস, ও ক্রিম আটক করে বিজিবির বিশেষ দল।

এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান,  ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারতের অবৈধ মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং তাদের এই অভিযান অব্যাহত থাকবে ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

প্রকাশের সময় : ০৭:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪