ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয় মক্কা প্যাক্টে যুক্ত হওয়ার উদ্যোগ, যা বললেন আসিফ মাহমুদ মা-শিশুর স্বাস্থ্যসেবায় বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র শখের আইফোনের জন্য সন্তান বিক্রির অভিযোগ, আটক বাবা পর্নো ভিডিও মোবাইলে রাখায় যুবকের যে পরিণতি ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি কেন? বিয়ে করতে গিয়ে বিপত্তি, বরের গাড়ি থেকে কনে নিয়ে যাওয়ার অভিযোগ গরুর খামার থেকে তেলের ঘানি—গঙ্গাচড়ায় মার্কিন রাষ্ট্রদূত ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় ভাগ্নের ওপর হামলা, কুপিয়ে জখম রাজবাড়ীতে নারী ব্যবসায়ীকে মারধর, লাথির দৃশ্য ভাইরাল

বাঁধনের জন্ম ১৯৮৩, জীবন শুরু ২০১৭ সালে!

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / 418 বার পড়া হয়েছে

আজ (শুক্রবার) দেশের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের জন্মদিন। অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে বিশেষ এ দিন উপলক্ষে লিখেছেন নিজের উপলব্ধির কথা। জানিয়েছেন, তিনি জানেন জীবনে এবং নিজের কাছে কী চান।

বৃহস্পতিবার মধ্যরাতে তিনি লেখেন, ‘‘আজ আমার জন্মদিন। আমার জন্ম ১৯৮৩ সালের ২৮ অক্টোবর ঢাকায়। যদিও আমি ৩৯ বছর ধরে আছি, কিন্তু আমার জীবন শুরু হয়েছিল ২০১৭ সালে, যখন আমি সমাজ এবং আমার পরিবার দ্বারা সংজ্ঞায়িত ‘আদর্শ নারী’ হিসেবে আমার আত্মপরিচয় হারিয়েছিলাম!’’

বাঁধন এখন জানেন তিনি জীবনে এবং নিজের কাছে কী চান। বলেন, ‘২০১৭ এর পর ৫ বছর হয়ে গেছে এবং এখন আমি জানি জীবনে এবং আমার কাছে কী চাই, এটাই চূড়ান্ত শান্তি। আমি বিশ্বাস করি, এই নিষ্ঠুর পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিসটি হলো শান্তি, বিশেষ করে যখন আমাদের চারপাশের সমাজ ও ব্যবস্থা আমাদের তথাকথিত সংস্কৃতি দ্বারা কলুষিত ও দূষিত।

অনুপযুক্ততা, লোভ, বিভ্রান্তি, হতাশা, কখনও কখনও নিষ্ঠুরতা আমরা গ্রহণ করি এবং অফার করি। প্রতিদিনের চ্যালেঞ্জ আমি উপভোগ করি। সবচেয়ে ভালো দিক হলো, এখন আমি নিজেকে, আমার জীবন এবং আমার জার্নি নিয়ে ভালো বোধ করি।’

ভুল না বোঝার কথা জানিয়ে বাঁধন বলেন, ‘আমি খুব ভালো করেই জানি যে, জীবন গোলাপের শয্যা নয়। আমাদের বেঁচে থাকতে হবে এবং আরও ভালোর জন্য নিজেদের তৈরি করতে হবে।’ লেখার শেষে বাঁধন তার মায়ের জন্য সবার কাছে প্রার্থনা প্রত্যাশা করেন। কারণ তার মায়ের ডেঙ্গু হয়েছে। তিনি বলেন, ‘আমরা তার স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে খুব উদ্বিগ্ন। তিনি আমাদের পাওয়ার হাউস।’

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বাঁধনের জন্ম ১৯৮৩, জীবন শুরু ২০১৭ সালে!

প্রকাশের সময় : ০২:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২