নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস পালিত
- প্রকাশের সময় : ১১:৩০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ২৪৮ বার পড়া হয়েছে
নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগ রাষ্ট্রীয় কর্মসূচির আলোকে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের পথ পেরিয়ে বাঙালি জাতি ঝাপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং ৩০ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে ৭১ সালে ১৬ ডিসেম্বর বাঙালি জাতি বিজয় অর্জন করে, সেই সকল শহীদদের শ্রদ্ধা জানাতে নবীনগর উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির পর সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উদযাপন, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিকেলে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা এবং নবীনগর পৌরসভা সম্মিলিত একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






















