ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

“বিয়ের পিঁড়িতে ‘আশিকি ২’র শিল্পী ও সুরকার”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:২৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / 545 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। “বিয়ের পিঁড়িতে ‘আশিকি ২’র শিল্পী ও সুরকার”।

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘আশিকি ২’-এর গায়িকা এবং সুরকার জুটি। আগামী ৪ নভেম্বর থেকে উৎসব শুরু হবে তাদের বিয়ের। দুই পরিবার তাদের এ বিয়ে ঠিক করেছে।

আগামী মাসের ৬ (নভেম্বর) তারিখ বসছে পলক-মিঠুন বিয়ের আসর। তবে এখন পর্যন্ত পলক মুচ্ছল কিংবা সুরকার মিঠুনের পক্ষ থেকে বিয়ে নিয়ে কোনো আনুষ্ঠিক ঘোষণা দেওয়া হয়নি।

২০১৩ সালে আশিকি-২ ছবিতে একে অপরের সঙ্গে প্রথম কাজ করেছিলেন পলক ও মিঠুন। মিঠুনের সুরে এবং পলকের গাওয়া আশিকি-২-র গানগুলো সুপারহিট ছিল। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত সেই ছবিও ছিল হিট। আশিকি-২ তে কাজের সূত্রেই আলাপ পলক ও মিঠুনের। তবে শুধু আশিকি-২ নয়, পরে ট্রাফিক ছবিতেও একসঙ্গে কাজ করেছেন তারা।

প্রসঙ্গত, ২০০৫ সালে ও লমহে গান দিয়ে সুরকার হিসেবে বলিউডে ক্যারিয়ার শুরু করেন মিঠুন। পরে আনওয়ার, মার্ডার, জিসম ২ আশিকি ২, এক ভিলেন, হাফ গার্লফ্রেন্ড, কবীর সিং, রাধে শ্যাম, শামসেরা সহ একাধিক ছবির গানে সুর দিয়েছেন মিঠুন, বলিউডে তার প্রায় ১৫ বছরের পথচলা। অন্যদিকে পলক মুচ্ছলও বলিউডে বহু ছবিতে গান গেয়েছেন। এই তালিকায় আশিকি ছাড়াও রয়েছে আর রাজকুমার, জয় গো, কিক, গব্বর ইজ ব্যক, বাহুবলী দ্যা বিগিনিং, প্রেম রতন ধন পায়ো, এম এস ধোনির মতো ছবি।

এই নিউজটি শেয়ার করুন

“বিয়ের পিঁড়িতে ‘আশিকি ২’র শিল্পী ও সুরকার”

প্রকাশের সময় : ০৬:২৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২