ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

আরিফিন শুভ-ঐশীর প্রেমের গুঞ্জন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / 546 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক, প্রতিদিনের পোস্ট || আরিফিন শুভ-ঐশীর প্রেমের গুঞ্জন।

অভিনয়শিল্পীদের প্রেমের সম্পর্কে জড়ানোর ঘটনা নতুন কিছু নয়। একসঙ্গে কাজের সুবাদে প্রেম, এরপর সেই প্রেম থেকে পরিণতি- এমন বহু ঘটনার নজির রয়েছে দেশের মিডিয়া পাড়ায়। সম্প্রতি এমনি এক গুঞ্জনের চাউর হয়েছে ঢাকাই সিনেমার বর্তমান সময়ের ব্যস্ত নায়ক আরিফিন শুভ ও মিস বাংলাদেশ ২০১৮-এর মুকুটধারী নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীকে ঘিরে।

মুলত ঐশীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা দুইটি ছবিকে কেন্দ্র করেই এই গুঞ্জনের শুরু। যেখানে আরিফিন শুভর সঙ্গে দেখা গেছে তাকে। ছবিতে দেখা যাচ্ছে শুভকে জড়িয়ে ধরে আছেন ঐশী। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি আমার কাপিকেক। ইউ আর দ্য অ্যাপেল অব মাই আই’ অর্থাৎ তুমি আমার চোখের মণি বা যাকে বলে অতি প্রিয় কোনো মানুষ।

ঐশীর এই ক্যাপশন দেখেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মন্তব্য করছেন তাহলে আরিফিন শুভর সঙ্গে প্রেম করছেন ঐশী। যার ফলেই হুট করে এই ক্যাপশন দিয়ে দুটি ছবি পোস্ট করলেন তিনি।

ফেসবুকে জনপ্রিয় ‘বাংলা চলচ্চিত্র’ গ্রুপে আরেফিন শুভ ও ঐশীর এই ছবি প্রকাশ করে একজন লিখেছেন, আরিফিন শুভ-ঐশী এর মধ্যে সম্পর্ক চলতেছে এইরকম গুজব অনেকদিন ধরে শুনছিলাম। বিশেষ করে শুভ প্রযোজিত নূর সিনেমায় ঐশী নায়িকা হওয়ার পর বেশি শোনা যাচ্ছিল। আজকে ঐশী এই ছবি আর ক্যাপশন দিয়ে আরও ধোঁয়াশা করলো।

যদি এ বিষয়ে এই দুই তারকার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাদের ছবিতে ভক্তরা নানা ধরণের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েই যাচ্ছেন।

এই নিউজটি শেয়ার করুন

আরিফিন শুভ-ঐশীর প্রেমের গুঞ্জন

প্রকাশের সময় : ০৭:০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২