ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

সাঁতার শিখতে পুকুরে ডুবে বাবা-মেয়ে প্রাণ হারালেন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 194 বার পড়া হয়েছে

সাঁতার শিখতে পুকুরে ডুবে বাবা-মেয়ে প্রাণ হারালেন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জায়ফরনগর ইউনিয়নে পানিতে ডুবে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) বিকেলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।‌ মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাবা-মেয়ের নাম যথাক্রমে বাবুল আহমেদ বাবু (৬০) ও হালিমা (১৮)। হালিমা ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

জানা যায়, জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবুল আহমেদ বাবু পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে তিনি নিজ বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার নিজ বাড়ির পুকুরের পানিতে বিকেলের দিকে মেয়েকে সাঁতার শেখাতে নামেন তিনি। সাঁতার শেখানোর একপর্যায়ে হাত ফসকে মেয়ে পুকুরের পানিতে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে ডুবে যান। পরে আত্মীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একসাথে বাবা ও মেয়ের মৃত্যুর খবরে পুরো পরিবার জুড়ে চলছে আহাজারি। উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন মৃতদের বাড়িতে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, বাবুল আহমেদ বাবুল ঢাকায় বসবাস করেন। কোরবানির ঈদে বাড়িতে বেড়াতে এসেছিলেন। মেয়েকে পুকুরে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

জুড়ী থানার (ওসি) তদন্ত জহিরুল হক বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে এই ঘটনার খবর শুনে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি নিহতের বাড়ি গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের খোঁজখবর নেন। তিনি তাদের মাগফিরাতের জন্য দোয়া করেন।

জামায়াত আমিরের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি ইয়ামীর আলী, মৌলভীবাজার-১ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, সেক্রেটারি আজিম উদ্দিন, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

সাঁতার শিখতে পুকুরে ডুবে বাবা-মেয়ে প্রাণ হারালেন

প্রকাশের সময় : ০১:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫