ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

অটোরিক্সা চুর চক্রের ৪ সদস্য শ্রীঘরে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:৪২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ১৯৩ বার পড়া হয়েছে
৭০

অটোরিক্সা চুর চক্রের ৪ সদস্য শ্রীঘরে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিক্সা (টমটম) বিভিন্ন অংশ করে কেটে বিক্রির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে টমটমের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন পারভেজ আলী (২০), সিয়াম আহমেদ (২৩), রহমত মিয়া (২২) এবং মুহিত মিয়া (৪২)।

তাদের কাছ থেকে চোরাই টমটম বিক্রির মোট ১৩ হাজার টাকা, ১৫টি কাটা অংশ, ৪টি ব্যাটারি, একটি চাকা, সামনের গ্লাস, কন্ট্রোলার ও মটরসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রের বরাতে জানা যায়, গত ৪ঠা জুলাই বিকাল সোয়া ৫টার দিকে বনগাঁও গ্রামের বাসিন্দা হাসিদ আলী তার অটোরিক্সাটি ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে রেখে পিতার কাঁচামালের দোকানে শাক-সবজি বিক্রি করছিলেন। রাতে ফিরে এসে অটোরিক্সা না পেয়ে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি। পরদিন সন্দেহভাজন তিনজনকে স্থানীয়রা আটক করলে তারা চুরির বিষয় স্বীকার করে।

পরে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গলের লালবাগ এলাকা থেকে চোরাই অটোরিক্সার অংশসহ চুর চক্রের মূল হোতা মুহিত মিয়াকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত সামগ্রী ও গ্রেপ্তারকৃত আসামিদের থানায় আনা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

অটোরিক্সা চুর চক্রের ৪ সদস্য শ্রীঘরে

প্রকাশের সময় : ০১:৪২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫