ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জুনিয়র শিক্ষক কর্তৃক সিনিয়র সহকারী শিক্ষিকা লাঞ্ছিত

“আমি সবসময় চাই সে ভালো থাকুক: বুবলী”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:৫১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ৪৫৭ বার পড়া হয়েছে
১৩৮

বিনোদন ডেস্ক।। “আমি সবসময় চাই সে ভালো থাকুক: বুবলী”।

‘পথ গেছে বেঁকে পথের আড়ালে’-জনপ্রিয় সংগীতশিল্পী পারভেজের গাওয়া এই গানটিই যেন এখন শাকিব খান ও বুবলীর জীবনের থিম সং হয়ে ওঠেছে। ঢালিউডের জনপ্রিয় এই নায়ক-নায়িকা জুটি পর্দার ভালোবাসাটাকে নিয়ে যান বাস্তব জীবনে। একে অপরকে ভালোবেসেছেন, বিয়ে করেছেন, বাচ্চাও হয়েছে। তবে গুঞ্জন হিসেবে সেসব ঘটনা শোবিজে ছড়ালেও চার বছর ধরে মুখ খোলেননি তারা। বলেননি কোনো কথা।

মাস খানেক আগে পুরো বিষয়টি প্রক্যাশে আনেন দুজন। জানিয়ে দেন নিজেদের মধ্যকার সম্পর্ক, বিয়ে ও ছেলে শেহজাদ খান বীরের পরিচয়। তবে শোবিজে জোর গুঞ্জন শাকিব-বুবলীর মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের কথা থেকেও স্পষ্ট দুজনের পথ এখন দুদিকে।

সেই সাক্ষাৎকারে শাকিব ইঙ্গিত করেন, তার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে বুবলী এই ইস্যু সামনে এনেছেন। এবার এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন বুবলী।

নায়িকার ভাষ্যে, ‘এ বিষয়টি খুবই দুঃখজনক। কারণ আমি কখনই শাকিব খানকে ছোট করে বা তাকে অপমান করে, তার প্রতি অভিযোগ এনে অথবা তার অসম্মান হয় এমন কোনো কথা বলিনি। অথবা এমন কোনো কাজ কখনো করিনি। হঠাৎ তাকে নিয়ে কটূক্তি করে কথা বলা, অপমান করা, আবার হঠাৎ করেই তাঁর প্রশংসা করা, মাথায় তুলে ফেলা, আবার মাথা থেকে ফেলে দিয়ে ছোট করে কথা বলা- এভাবে আমি কখনই রং বদলাইনি।’

বুবলী বলেন, ‘আমি চেয়েছিলাম আমাদের ছেলের বিষয়টা সুন্দর ভাবে সামনে আসুক, যার জন্য ছেলের আড়াই বছর পর্যন্ত অপেক্ষা করতে হলো। কিন্তু কি কারণে হচ্ছিল না আমি জানি না… এমনকি আমি যখন বেবি বাম্পের ছবি দিয়েছিলাম তখনও কি কোনো অভিযোগ করেছিলাম তাকে নিয়ে? করিনি… অনেক কিছু ওভারলুক করেছি। বরং নিজে যত কষ্টই পেয়েছি না কেন, যে কোনো সময় আমি তার পাশে থাকার চেষ্টা করেছি। আমি সবসময় চাই সে ভালো থাকুক।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর। গত ৩০ সেপ্টেম্বর সন্তানের ছবি ও নাম প্রকাশ করেন তারা। এরপর জানান বিয়ে ও সন্তান হওয়ার তারিখ।

এর আগে ২০০৮ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার দুই শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। তবে বিয়ের খবর টের পায়নি কেউ। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তান আব্রাহাম খান জয়সহ হাজির হন অপু। এরপর জানান, তিনি ও শাকিব বিবাহিত এবং এই সন্তান তাদেরই। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় তাদের। শাকিব-অপুর সংসারে রয়েছে ৬ বছরের পুত্রসন্তান আব্রাম খান জয়।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“আমি সবসময় চাই সে ভালো থাকুক: বুবলী”

প্রকাশের সময় : ০৭:৫১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২