ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

শ্রীমঙ্গলে গৃহবধূর অর্ধ গলিত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:৩৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / ১৫২ বার পড়া হয়েছে
৬৩

শ্রীমঙ্গলে গৃহবধুর অর্ধ গলিত লাশ উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বড় বিদ্যাবিল নামক এলাকার শেষ প্রান্ত থেকে জনৈক নৃপতি নায়েক (২৭) এর স্ত্রী রুপ তেলেঙ্গা (২২) এর মৃত দেহ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

নিহতের মামা রাজকুমার তেলেঙ্গা ও স্থানীয় ওয়ার্ড সদস্য জয়দেব এর সূত্রের বরাতে জানা যায়, পরকীয়ার সূত্র ধরে স্বামীর ঘর থেকে ওই নারী চলে যেতে চাইলে এ নিয়ে পঞ্চায়েত সহ বিচারে বসে। এক পর্যায়ে তাদের ঝামেলা মিটিয়ে দেওয়া হয়। ওই ঘটনা সমাধানে স্বামীর ঘরে রাত পেরুতেই পর দিন সকালে স্বামী কাজে চলে গেলে রূপ তেলেঙ্গা একাই বাড়ির বাহিরে চলে যায়। যাওয়ার সময় এলাকার লোকজন দেখতে পায় যে, সে একাই চলে যাচ্ছে। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তারা থানাকে এ বিষয়ে কোন অবগত করেনি। নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার (১০ই জুলাই) সকাল ১১টার দিকে বাঁশ কাটতে গিয়ে জঙ্গলের মধ্যে তার অর্ধ গলিত লাশের সন্ধান পাওয়া যায়। এ খবর শ্রীমঙ্গল থানাকে অবগত করলে এসআই বাবলু সহ থানা পুলিশের একটি দল নিহত নারীর মৃতদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়। সংবাদ লেখা পর্যন্ত মৃতদেহ শ্রীমঙ্গল থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্যে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। এবং তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে গৃহবধূর অর্ধ গলিত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০২:৩৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫