ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

বাজার থেকে ফেরার পথে বৃদ্ধকে হত্যা; লাশ নালায়

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:২৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / ১২২ বার পড়া হয়েছে
৬৮

বাজার থেকে ফেরার পথে বৃদ্বকে হত্যা; লাশ নালায়

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি নালা থেকে ময়ুর মিয়া(৭০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি পুর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে নালায় ফেলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বামনবীল নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত ময়ুর মিয়া উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের বাসিন্দা তবারক মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সুত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ১০ জুলাই বিকালে বাড়ি থেকে বাজারে যান ময়ুর মিয়া। রাতে মোবাইল বন্ধ থাকায় এবং বাড়িতে সময় মত না ফেরায় পরিবারের লোকজন আত্বীয়স্বজনের বাড়িসহ অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ি থেকে কিছু টা দূরত্বে দেওরাছড়া চা বাগানের বামনবীল নামক স্থানে নালায় মরদেহ দেখতে পান। পরে কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করলে রাত দেড়টার দিকে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের গলায় ছুরির আঘাত সহ বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে সুরতহাল রিপোর্ট অনুযায়ী।

পরিবারের সদস্যরা দাবি করে বলেন, ময়ুর মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করে নালায় ফেলে দেওয়া হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদেরকে আইনের আওতায় আনতে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে নালায় লাশ ফেলে গেছে। নিহতের গলায় ছুরির আঘাত সহ বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে আসামিদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি। অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বাজার থেকে ফেরার পথে বৃদ্ধকে হত্যা; লাশ নালায়

প্রকাশের সময় : ০৫:২৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫