ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই মুক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন নবীনগরে ঘুষিতে দুধ ব্যবসায়ীর মৃত্যু

রাজনগর থানা পুলিশ সিএনজি চোরাই চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৩

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ৩১৬ বার পড়া হয়েছে

রাজনগর থানা পুলিশ সিএনজি চোরাই চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর ও এয়ারপোর্ট এলাকা থেকে সিএনজি চোর চক্রের ২ সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩১শে জুলাই) রাজনগর থানার ওসির দিক নির্দেশনায় এসআই মো: আলমগীর কবীরের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিলেট এয়ারপোর্ট ও জৈন্তাপুর এলাকা থেকে রাজনগর থানার মামলা নং-১২(১)২৫ এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ সিএনজি চোর চক্রের সদস্য এয়ারপোর্ট এলাকার চান্দাইর ইশাদ মিয়ার ছেলে মো. নিমার আলী (৫৩), জৈন্তাপুর হরিপুরের চান্দঘাটের সোনাফর মিয়ার ছেলে আব্দুল আলিমকে (৪০) গ্রেপ্তার করেন।

এছাড়াও রাজনগর থানার মামলা নং-১৫(৭)২৫ এর তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ উল্লাহর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খারপাড়া এলাকা থেকে দক্ষিণ খারপাড়া গ্রামের হুসেন মিয়ার ছেলে মেহেদি হাসান সাগরকে (১৯) গ্রেপ্তার করেন।

এসময় রাজনগর থানার ওসি মো. মোবারক হোসেন খাঁন জানান, গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

রাজনগর থানা পুলিশ সিএনজি চোরাই চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৩

প্রকাশের সময় : ১১:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫