ঢাকা
,
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান
বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান
প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক
শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি
বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা
অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের
১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন
মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’
কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও
সীমান্তে রোহিঙ্গাসহ আটক-৮ জনকে পুশইন
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
- প্রকাশের সময় : ১১:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 235 বার পড়া হয়েছে
সীমান্তে রোহিঙ্গাসহ আটক-৮ জনকে পুশইন
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ চার রোহিঙ্গা এবং চার বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (৮ই আগস্ট) সকালে উপজেলার বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
আটককৃত রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের টেকনাফ লেদা ক্যাম্পের আসাদুল্লাহ (৪৫), তার স্ত্রী জমিলা বেগম(২৫), মেয়ে আসমা খাতুন (২) ও ছেলে হামিদ হোসেন (১৫)।
আটককৃত বাংলাদেশিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাকর গ্রামের শিরীন আক্তার (৩৫) ও তার ছেলে মো. সিয়াম (১৮), পাবনা সদরের চরাশিতোষপুর গ্রামের মো. জাকির শেখ (২৫) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামের সাবিনা খাতুন (৩০)।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, সীমান্ত পিলার ১৩৭৪ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাতামোড়ল পানপুঞ্জি এলাকায় ঘুরাঘুরির সময় নিউ পাল্লাথল বিওপির টহল দলের চোখে পড়লে ৮ জনকে আটক করে। তাদের আটকের যাচাই বাছাই এর পর পর নিকটস্থ বড়লেখা থানায় সোপর্দ করা হবে।
এ সময় বড়লেখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, বিজিবি এখনও কাউকে থানায় হস্তান্তর করেনি। সোপর্দ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :




























