ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:২৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ২৯১ বার পড়া হয়েছে
১৪৮

শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ই নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মৌমিতা বৈদ্যের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ জাকির, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. বিশ্বজিৎ দেব, সার্ভিলেন্স ও ইমিউনাইজেশনের মেডিকেল অফিসার WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাশ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, শ্রীমঙ্গল উপজেলায় ৮৭,৪৫৩ এবং পৌরসভায় ৭,৭৫২ শিশুর টার্গেট ছিল। বৃহস্পতিবার (৬ই নভেম্বর) পর্যন্ত উপজেলায় ৬৫,৯৬২ এবং পৌরসভায় ৭,১৯২ শিশুকে ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়েছে। এতে গড়ে উপজেলায় ৭৫.৪% এবং পৌরসভায় ৯২.৮% টার্গেট পূর্ণ হয়েছে। আগামী ১২ই নভেম্বর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক এবং নির্ধারিত টিকাদান কেন্দ্রে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম চলবে। এর মধ্যেই আশা করি টার্গেট শতভাগ পূরণ করা সম্ভব হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন জানান, ইতোমধ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় টাইফয়েড টিকাদান সম্পন্ন হয়েছে। বর্তমানে স্কুলের বাহিরে, পথও শিশুদের মধ্যে টিকাদান চলছে। যারা কোনো কারণে শিক্ষা কেন্দ্রে টিকা নিতে পারেনি, তারাও নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন। এছাড়া ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুদের নিজ নিজ টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা , কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা

প্রকাশের সময় : ১২:২৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫