ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয় ৫ ব্যবসায়ীকে ১৯০০০ টাকা জরিমান মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিবের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে লিখিত;মির্জা ফখরুল নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “কর্মরত ডাক্তার অনুপস্থিত”  মাধবদীর আলোচিত আমেনা হত্যাকান্ডের রহস্য উন্মোচন “সৎ পিতার হত্যার দায় স্বীকার” হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি, জরিমানা ৩০ হাজার কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ আমতলীতে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিককে গণধোলাই

দুই ভাই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ১৬ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ১২৭ বার পড়া হয়েছে
৮১
দুই ভাই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ১৬ জনের বিরুদ্ধে মামলা
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় জমিজমাসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘটিত দুই ভাই হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নামউল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গত সোমবার (২৯শে ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নিহত জামাল উদ্দিনের স্ত্রী হালিমা বেগম (৪৯) বাদী হয়ে বড়লেখা থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার ও থানা সূত্রের বরাতে জানা যায়, গত শনিবার (২৭শে ডিসেম্বর) বিকাল আনুমানিক ৫টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের বিওসি কেছরীগুল (মাঠগুদাম) এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল কাইয়ূম নিজ বসতঘরের দক্ষিণ পাশের খোলা জমি থেকে গরু নিয়ে ফেরার পথে পূর্ব বিরোধের জেরে একদল লোক তাকে ঘিরে ধরে হামলা চালায়। এজাহারে আরও উল্লেখ করা হয়, ১ ও ৪ নম্বর আসামির নেতৃত্বে ধারালো দা ও লাঠিসোঁটা নিয়ে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে কাইয়ূমকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি আঘাত করে। হামলার খবর পেয়ে তার বড় ভাই ঘটনাস্থলে দৌড়ে ছুটে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই প্রাণ হারায়। বাদীর অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা পরস্পর আত্মীয় এবং একই পক্ষভুক্ত। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
মঙ্গলবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খাঁন জানান, নামউল্লেখ থাকা ১৬ জন আসামির মধ্যে ইতোমধ্যেই ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, ২ নম্বর আসামি বিওসি কেছরীগুল মাঠগুদাম গ্রামের মৃত আব্দুস ছবুরের ছেলে জমির আলী (৩৫) এবং গৌরনগর গ্রামের মৃত শফিকের ছেলে আব্দুল আলিম (২৬)। এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা বা অপরাধের রেকর্ড রয়েছে কিনা, এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তনুসারে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

দুই ভাই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ১৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৯:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫