ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“আমরা শাসক হবো না, সেবক হব” নির্বাচনী ইশতেহারে খায়রুল হাসান

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান:
  • প্রকাশের সময় : ০৫:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪৪ বার পড়া হয়েছে
২১২

গাজীপুর ৫ আসনের ১১ দলীয় জোটের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী খায়রুল হাসানে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা  করেছেন । শুক্রবার (৬ ফেব্রুয়ারি )কালীগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়  এ ইশতেহার প্রকাশ করা হয় ।
এ সময় মোঃ খায়রুল হাসান বলেন,গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া)“আমরা শাসক হবো না, সেবক হবো ।গাজীপুর-৫ কে একটি নিরাপদ, কর্মসংস্থানমুখী, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর, ন্যায় ও ইনসাফ ভিত্তিক আধুনিক জনপদে রূপান্তর করাই আমাদের লক্ষ্য । তিনি আরো বলেন,এলাকার সামগ্রিক উন্নয়ন এবং আদর্শ সমাজ বিনির্মানের লক্ষ্যে দলীয় বিবেচনার ঊর্ধ্বে থেকে সৎ, যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ নবীন–প্রবীণদের সমন্বয়ে সেক্টরভিত্তিক উন্নয়ন কমিটি গঠন করা হবে।  সংশ্লিষ্ট খাতসমূহে পরিকল্পনা প্রণয়ন, পরামর্শ প্রদান এবং বাস্তবায়ন কার্যক্রমে এসব কমিটির অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সামাজিক প্রতিষ্ঠান, সমিতি, ক্লাব, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা ব্যবস্থায় দলীয় প্রভাবমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো প্রতিষ্ঠা করা হবে।  এ ক্ষেত্রে সমাজের সর্বজনশ্রদ্ধেয় সৎ, যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে।
ইশতেহারে যে উন্নয়ন পরিকল্পনার ১০টি সেক্টর উল্লেখ্য করা হয়েছে তাহলে: ১. সবার জন্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ (Safety, Security & Environmental Protection for All)২. সামাজিক অনাচার প্রতিরোধ ও মানবিক মূল্যবোধের বিকাশ (Prevention of Social Injustice & Promotion of Human Values)৩. শিক্ষা ও সংস্কৃতি খাত (Education & Culture Sector)৪. স্বাস্থ্য খাত (Health Sector)৫. অবকাঠামো ও সার্বিক উন্নয়ন খাত (Infrastructure & Development Sector)৬. যুব ও ক্রীড়া খাত (Youth & Sports Sector)৭. দুস্থ ও অসহায় পুনর্বাসন খাত (Underprivileged & Vulnerable Rehabilitation Sector)৮. কর্মসংস্থান খাত (Employment Sector)৯. তথ্য ও প্রযুক্তি খাত (Information & Technology Sector / IT Sector)১০. কৃষি, শিল্প ও বাণিজ্য খাত (Agriculture, Industry & Commerce Sector)

ইশতেহার ঘোষণা কালে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জামায়াতের আমির ডঃ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিন, গণপ্রজাতন্ত্রী সরকারের সাবেক সচিব শেখ এ কে এম মোতাহার হোসেন, লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, এম এম ইউসুফ আলী, গাজীপুর জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন কাসেমী, গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, গাজীপুর জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মোকলেসুর রহমান, উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিন , উপজেলা খেলাফতে মজলিসের আমির রুহুল আমিন গাজীপুরী এনসিপির নেতা রেদওয়ান সহ ১১ দলের অসংখ্য নেতা কর্মী ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

“আমরা শাসক হবো না, সেবক হব” নির্বাচনী ইশতেহারে খায়রুল হাসান

প্রকাশের সময় : ০৫:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬