ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে ধর্ষণের অভিযোগ ৫ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, আটক ১ মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক” শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বিএনপির আমলে ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই লোডশেডিং হয়েছে : হানিফ

রিপু
  • প্রকাশের সময় : ০৪:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ৪৭৫ বার পড়া হয়েছে
৯৯

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপির আমলে ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই লোডশেডিং হয়েছে : হানিফ|

বিএনপির শাসনামলে ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই লোডশেডিং হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ শনিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

হানিফ জানান, বর্তমান প্রধানমন্ত্রীর হাত ধরে ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বাংলাদেশ। বাংলাদেশের শতভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। বিএনপি-জামায়াতের আমলে ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। দেশের ৩০ শতাংশ ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৪ বছরে তা শতভাগ হয়েছে। তবু বিএনপির বোধদয় হয় না। তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব রিজার্ভ নিয়ে মন্তব্য করেছেন- সরকার নাকি রিজার্ভ গিলে খেয়েছে। আমি যতটুকু জানি মির্জা ফখরুল সাহেব একজন শিক্ষক ছিলেন। একজন শিক্ষক কী করে এমন মিথ্যা বলতে পারেন আমার বুঝে আসে না।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইলিয়াস মিয়া, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মেলন সঞ্চালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বিএনপির আমলে ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই লোডশেডিং হয়েছে : হানিফ

প্রকাশের সময় : ০৪:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২