ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে বসত বাড়িতে হামলা, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাল বিতরণ জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি  কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে স্টাফদের ওপর হামলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম কালীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, গলায় ও মুখে অস্ত্রের আঘাতের চিহ্ন

শ্বাসরুদ্ধকর লড়াই শেষে বিএনপির মান্নানের জয়

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ১১:০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৯২ বার পড়া হয়েছে

এম এ মান্নান। ছবি : সংগৃহীত

২৪৫

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বেসরকারিভাবে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১০৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৫ হাজার ৭ শত ৬৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী নামজুল হোসেন তাপস ফুটবল প্রতীকে ৮৪ হাজার ৭ শত ৮ ভোট পেয়েছেন।

রাত ১২ টা ৪০মিনিটের দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে, এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ১৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৭৩৭, নারী ২ লাখ ২৬ হাজার ৮৫ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট আটজন প্রার্থীর মধ্যে ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা) মুফতি আমজাদ হোসাইন আশরাফী ৬০ হাজার ৮৫৭, ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) নজরুল ইসলাম নজু ২০ হাজার ৬৯৬, জাতীয় পার্টির (লাঙ্গল) মোহাম্মদ কামরুল ইসলাম ৩৭২, সিপিবি’র মো. শাহীন খান (কাস্তে) ৩৫৯, গণসংহতি বাংলাদেশের নাহিদা জাহান (মাথাল) ২৬৬ এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল হক (আপেল) ২৫৭ ভোট পেয়েছেন।

নির্বাচিত হওয়ার পরপরই এম এ মান্নান তাকে নির্বাচিত করায় নবীনগরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শ্বাসরুদ্ধকর লড়াই শেষে বিএনপির মান্নানের জয়

প্রকাশের সময় : ১১:০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬