ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারে ঈদুল ফিতরে ঈদগাহে হাজারো মানুষের অংশগ্রহণে কঠোর নিরাপত্তার চাদরে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে
৬৬

মৌলভীবাজারে ঈদুল ফিতরে ঈদগাহে হাজারো মানুষের অংশগ্রহণে কঠোর নিরাপত্তার চাদরে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার পৌর ঈদগাহে নামাজ আদায়ের সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

ঈদের জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ এলাকা ও আশপাশে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। প্রবেশপথে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি রাখা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশেই শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উদযাপন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে এবং টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

এদিকে পৌর ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় প্রশাসন জানায়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন হচ্ছে।

এদিকে শ্রীমঙ্গল শাহী ঈদগাহে ঈদুল ফিতরের প্রথম জামাতে হাজারো মুসল্লীরা অংশ নেন। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় হবিগঞ্জ রোডস্থ শাহী ঈদগাহ ময়দানে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে শ্রীমঙ্গল থানা পুলিশ, রেপিড একশ্যান ব্যাটালিয়ান-৯ এর সদস্যবৃন্দ। উপস্থিত মুসল্লিগনদের মাঝে আনন্দ ঘন পরিবেশে সকলের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে এক নতুন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সহ এলাকার বয়জ্যেষ্ঠ সহ মুরব্বিয়ানরা।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে ঈদুল ফিতরে ঈদগাহে হাজারো মানুষের অংশগ্রহণে কঠোর নিরাপত্তার চাদরে

প্রকাশের সময় : ০১:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬