ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক” শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

‘তারেক জিয়া আন্দোলনের নামে প্রতারণা করছেন নেতাকর্মীদের সঙ্গে’

ডেস্ক নিউজ, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • / ৪৯৪ বার পড়া হয়েছে
১০৯

ডেস্ক নিউজ, প্রতিদিনের পোস্ট || তারেক জিয়া আন্দোলনের নামে প্রতারণা করছেন নেতাকর্মীদের সঙ্গে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, তারেক জিয়া আন্দোলনের নামে প্রতারণা করছেন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে। ক্ষমতার লোভে কর্মীদের বিভ্রান্ত করে ব্যবহার করছেন।

তিনি কীভাবে নিজে নিরাপদে বিদেশে থেকে রাস্তায় নামাচ্ছেন নেতাকর্মীদের। প্রকৃত নেতা হলে দেশে এসে সম্মুখযোদ্ধা হিসেবে অবতীর্ণ হতেন। কর্মীদের সরলতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান তারেক জিয়া। তাদের মিথ্যা আশ্বাস দিয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন।

আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারেক জিয়া ১৪ বছর ধরে বিদেশে পালিয়ে রয়েছেন মুচলেকা দিয়ে। সম্পদের পাহাড়ের ওপর বসে ঘোষণা দেবেন আন্দোলনের আর সেই আন্দোলনে দেশের তরুণরা প্রাণ দেবেন। এ দেশের জনগণকে এতো বোকা ভাববেন না। বোকা বানিয়ে সাধারণ জনগণের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। যদি তাই করার চেষ্টা করেন তাহলে এ দেশের জনগণ‌ই আপনাদের গণধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেবে। আপনার মতো কাপুরুষের ডাকে জনগণ সাড়া দেবে কেন?

যুবলীগের কর্মীদের উদ্দেশ্যে শেখ পরশ বলেন, অব্যাহত রাখতে হবে আমাদের ধারাবাহিক সেবামূলক কাজ। বন্ধ করতে হবে অনৈতিক ও অপরাধমূলক কাজ। নিজেদের মধ্যে বন্ধ করতে হবে গ্ৰুপিং। বর্তমানের কঠিন বাস্তবতায় নিজেদের মধ্যে গ্ৰুপিং করার কোনো সুযোগ নেই। নিজের ভাইয়ের পেছনে না লেগে দেশের প্রকৃত শত্রুদের পেছনে মনোনিবেশ করতে হবে। গতিশীল রাখতে হবে আমাদের সাংগঠনিক কার্যক্রম।

সম্মেলনে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

আরও পড়ুন: বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কম: আমু।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিশ্বের সব দেশে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি চলছে। সেটা বাংলাদেশের চেয়ে বেশি ছাড়া কম নয়। তুলনামূলকভাবে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কম অনেকটাই।

আজ সোমবার দুপুরে ঝালকাঠি শহরের ইছানীল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু আরও বলেন, বিএনপি প্রথমে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করা নিয়ে আন্দোলনের ডাক দিয়েছিল; কিন্তু দেশের মানুষ তাতে সাড়া না দেওয়ায় ব্যর্থ হয়েছে তাদের আন্দোলন।

তিনি আরো বলেন, এখন আবার বিএনপি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুতের দাবি নিয়ে ডাক দিয়েছে আন্দোলনের। এটা সরকারের সৃষ্ট সমস্যা নয়, এটা আন্তর্জাতিক ভাবে সৃষ্ট সমস্যা। সেই সমস্যার বোঝা আমাদের ওপরে পড়েছে, পড়েছে গোটা বিশ্বের মানবতার ওপরে। সারা বিশ্বের মানুষই আজকে সম্মুখিন এ সমস্যার। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদের। তাদের প্রতিহত করতে হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর কামাল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

‘তারেক জিয়া আন্দোলনের নামে প্রতারণা করছেন নেতাকর্মীদের সঙ্গে’

প্রকাশের সময় : ১০:০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২