ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান। কালীগঞ্জে কালভার্ট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ, রংপুরে কঠোর বার্তা শফিকুর রহমানের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে অপ্রতিমের রক্তাক্ত লাশ প্রতিবেদন প্রকাশের পরই শুরু হলো সড়ক প্রশস্তকরণ কাজ ফোন নম্বর গোপন রেখেই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন ফিচার

নবনির্বাচিত এমপির উদ্যোগে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 249 বার পড়া হয়েছে

ছবিঃ প্রতিদিনের পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার-৫ (নবীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এড. এম এ আবদুল মান্নান সমগ্র নবীনগরের প্রতিটি ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। নির্বাচনে বিজয়ের পর তিনি কৃতজ্ঞতা প্রকাশ এবং এলাকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় এ কর্মসূচীর উদ্যোগ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়- প্রতিটি ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পর অথবা সুবিধাজনক সময়ে এ দোয়া মাহফিল চলমান। স্থানীয় আলেম-ওলামা, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা এতে অংশ নিচ্ছেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, এলাকার অব্যাহত উন্নয়ন এবং জনগণের সেবায় নির্বাচিত প্রতিনিধির সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নবনির্বাচিত সংসদ সদস্য তাঁর বক্তব্যে বলেন- “জনগণের নিকট আমি কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও সমর্থনেই আজ সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছি। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।” তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
ইউনিয়ন পর্যায়ে আয়োজিত এ সব দোয়া মাহফিলকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, এ ধরনের উদ্যোগ নবনির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন- দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হওয়া এই সংযোগ ভবিষ্যতে উন্নয়ন মূলক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে এবং একটি আদর্শ নবীনগরে পরিণত হবে।

এই নিউজটি শেয়ার করুন

নবনির্বাচিত এমপির উদ্যোগে দোয়া মাহফিল

প্রকাশের সময় : ০৬:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬