ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জের জামালপুরে ১০১১ হত দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ  গৃহবধূর ঝুলন্ত মরদেহ,পাশে চিরকুট হাওরে মাছ ধরতে গিয়ে মাহমুদের মরদেহ ধর্ষণের অভিযুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় নারী সহ আটক ৫ কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবি , ফেসবুকে ভিডিও ভাইরাল লন্ডনে চতুর্থবারের মতো কাউন্সিলর হলেন মৌলভীবাজারের সাবিনা মোটরসাইকেলের কাগজ দেখতেই সামনে আসলো আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাত দলের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডে যৌথ অভিযান, জরিমানা ২ লাখ টাকা

হাওরে মাছ ধরতে গিয়ে মাহমুদের মরদেহ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে
২৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওর কালাপুর ইউনিয়নের (রাজাপুর) এলাকায় মাছ ধরতে গিয়ে মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ই মে) রাত প্রায় ৮টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ হাওর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত মাহমুদ শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর বক্স বাড়ির আসকর আলীর ছেলে। তবে বর্তমানে তাদের পরিবার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় বসবাস করতেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মাছ ধরার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়ে হাওরে গিয়েছিলেন। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে হাইল হাওরের রাজাপুর অংশে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

হাওরে মাছ ধরতে গিয়ে মাহমুদের মরদেহ

প্রকাশের সময় : ০৩:০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬