ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লন্ডনে চতুর্থবারের মতো কাউন্সিলর হলেন মৌলভীবাজারের সাবিনা মোটরসাইকেলের কাগজ দেখতেই সামনে আসলো আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাত দলের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডে যৌথ অভিযান, জরিমানা ২ লাখ টাকা সেতুটি ৮টি পিলার নিয়ে দাঁড়িয়ে; নেই সংযোগ সড়ক মৌলভীবাজারে পৌর মার্কেটের নবনির্মিত ভবনের প্রথম তলা’র উদ্বোধন কাপাসিয়ায় প্রবাসীর বাড়িতে  স্ত্রী, ৩ সন্তান,শ্যালক সহ ৫ জনকে হত্যা , স্বামী পলাতক কালীগঞ্জে স্থানীয় সংসদ সদস্যের ৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রান নাশের হুমকির অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে জেলা বিএনপি’র প্রতিবাদ

কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডে যৌথ অভিযান, জরিমানা ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান
  • প্রকাশের সময় : ০৭:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে
২৪

গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ নানা অনিয়মের সত্যতায় প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও উৎপাদন উপকরণ জব্দ করা হয়েছে। কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের পাশে আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রডাক্ট প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণ এবং ভেজাল সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ ছিল গাজীপুর জেলা প্রশাসনের নিকট। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার (১০ মে) মধ্যরাতে গাজীপুর জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল এর নেতৃত্বে পূর্বাচল সিপিসি-৩, র‌্যাব-১ এর মেজর রবিউল আলম, স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে বক্তারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও উৎপাদন উপকরণ জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ মোতাবেক আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রডাক্ট প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এবং জেলা স্যানেটারী ইন্সপেক্টর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ রাখার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মো. খাদেমুল ইসলাম। গাজীপুর জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল বলেন, আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রডাক্ট প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনবিহীন পণ্য সংরক্ষনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ মোতাবেক ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্যে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডে যৌথ অভিযান, জরিমানা ২ লাখ টাকা

প্রকাশের সময় : ০৭:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬